ব্যাপক দুর্নীতির জালে জড়িয়েছে রাজ্য সৌজন্যে তৃণমূল কংগ্রেস,প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ লুঠ সহ সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা আজ রাজ্যের গ্রামে গ্রামে।এখানেই শেষ নয় রাজ্যের বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস, শিক্ষক নিয়োগ নিয়ে বিপুল টাকার দুর্নীতি ছড়িয়ে পড়েছে রাজ্যে।সেই দুর্নীতিতে নাম জড়িয়েছে নেতা মন্ত্রী সহ তাদের বান্ধবীরাও।
রাজ্যের অসহনীয় পরিস্থিতির বদল ঘটাতে পথে নেমেছে বামপন্থী যুব সংগঠন।রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশে দুর্গাপুরে ও পিছিয়ে নেই তারা আজ দুর্গাপুরের ইস্পাত অঞ্চলে বিশাল বাইক মিছিল করে চমকে দিলো রাজনৈতিক মহলকে।ডি ওয়াই এফ আই বিজোন আঞ্চলিক কমিটির উদ্যোগে বিজরা গ্রাম থেকে ভগত সিং মোড় অবধি বাইক মিছিল সংগঠিত হয়।মিছিলে উপস্থিত ছিল বহু যুবক যুবতী।এ যাবৎকালের মধ্যে বামপন্থী যুব সংগঠনের দুর্গাপুর ইস্পাত অঞ্চলে সর্ববৃহৎ মিছিল।





