" " //psuftoum.com/4/5191039 Live Web Directory বিমান দুর্ঘটনার কবল থেকে রক্ষা ইমরান খানের //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

বিমান দুর্ঘটনার কবল থেকে রক্ষা ইমরান খানের

Imran khan


বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রখ্যাত ক্রিকেটার ইমরান খান।স্থানীয় মিডিয়া অনুসারে জানা যাচ্ছে বিমানে প্রযুক্তিগত ত্রুটির জন্য মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করে বিমান।ডেইলি পাকিস্তান মিডিয়া সূত্রে জানা যাচ্ছে ইমরান খান শনিবার একটি সমাবেশে ভাষণ দিতে একটি বিশেষ বিমানে গুজরানওয়ালায় যাচ্ছিলেন।বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন এবং বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। জরুরি অবতরণের পর তিনি সড়কপথে গুজরানওয়ালা যাত্রা করেন।

ইমরান খান গোটা দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলনে ঝড় তুলেছেন , তার একাধিক পার্টি নেতৃত্ব পুলিশের দমন পীড়নের শিকার।এরই মধ্যে বিমানের প্রযুক্তি ত্রুটি নাশকতার ছক কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান তার তার ভাষণে সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কর্মী ও জনগণকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।দেশের অর্থনীতির সংকটের জন্য সরাসরি দায়ী করেন সরকারের আর্থিক নীতিকে।সংকট মোকাবিলায় সরকার ব্যবস্থা না নিলে গোটা দেশ স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies