" " //psuftoum.com/4/5191039 Live Web Directory তরুণদের উদ্যোগে 'সিজেপি' গঠন, চাপে বিজেপি! রাজ্যের জোড়া ইস্যু নিয়ে সরব সেলিম //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

তরুণদের উদ্যোগে 'সিজেপি' গঠন, চাপে বিজেপি! রাজ্যের জোড়া ইস্যু নিয়ে সরব সেলিম

 



কলকাতা: বিজেপির নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই তরুণ প্রজন্ম নতুনভাবে সংগঠিত হয়ে “সিজেপি” গঠন করেছে, এমনটাই দাবি করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। তাঁর বক্তব্য, সামাজিক মাধ্যমে রাতারাতি বিপুল সংখ্যক তরুণ-তরুণী এই উদ্যোগে যুক্ত হওয়ায় বিজেপি চাপে পড়েছে। সেলিমের মতে, খেটে খাওয়া মানুষ, ডেলিভারি বয়, শ্রমজীবী ও বেকার যুবকদের অপমানের প্রতিবাদেই এই প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

একইসঙ্গে মুর্শিদাবাদে কুরবানির ঈদ ঘিরে রাজ্যে তৈরি হওয়া পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। সেলিম বলেন, বিষয়টি শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, বরং সব ধর্মের মানুষের সম্প্রীতি ও শান্তির প্রশ্ন। তাঁর দাবি, সিপিআইএম প্রথম থেকেই এই ইস্যুতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে এবং বিভিন্ন ব্লক ও থানায় লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হয়েছে, যাতে অশান্তি না ছড়ায়।

মো. সেলিম আরও বলেন, ১৯৫০ সালের আইন নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। তাঁর দাবি, ওই আইনে ধর্ম পালনের ক্ষেত্রে বিশেষ কিছু সময়ে ব্যতিক্রমের সুযোগ আছে এবং সেই আইন মূলত শহরাঞ্চলে প্রযোজ্য, গ্রামাঞ্চলে নয়। তিনি অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূলের কিছু অংশ মিলে অশান্তি তৈরির চেষ্টা করছে।

তৃণমূলের সাংসদ-বিধায়কদের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন সেলিম। তাঁর ভাষায়, ক্ষমতার বন্ধন খুলে যাওয়ায় দলের ভিতরের বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। একইসঙ্গে ডোমকল ও বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূল কর্মীদের অন্য দলে যোগদানের ঘটনাকে তিনি জন-অনাস্থার প্রকাশ বলেও মন্তব্য করেন।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies