" " //psuftoum.com/4/5191039 Live Web Directory শক্তিগড়ে রেল লাইন মেরামতির কাজ বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

শক্তিগড়ে রেল লাইন মেরামতির কাজ বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন



রেল লাইন মেরামতির জন্য একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল , হাওড়া-বর্ধমান মেন শাখায় রসুলপুর ও শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন শুরুর শেষ পর্যায়ে যার জেরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৫৪টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল। এ ছাড়া চারটি এক্সপ্রেস ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। দু'টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

রেল সূত্রে জানা যাচ্ছে দূরপাল্লার বাতিল এক্সপ্রেস ট্রেন গুলি হুল, আজিমগঞ্জ-কবিগুরু, ময়ূরাক্ষী, শহিদ, কুলিক, শান্তিনিকেতন, মা তারা, যোগবাণী, গয়া, মিথিলা, গোরক্ষপুর-কলকাতা, গঙ্গাসাগর, দুন, জয়নগর, আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি, গণদেবতা, শিয়ালদহ-সিউড়ি, শিলঘাট এক্সপ্রেস। এ ছাড়াও বালুরঘাট, হলদিবাড়ি, শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পূর্বা, অকালতখত, অজমের, জম্মু-তাওয়াই এক্সপ্রেস-সহ কিছু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনকে আসানসোল ডিভিশনে সাময়িক অপেক্ষায় রাখা হবে।

কর্ড ও মেন শাখায় হাওড়া থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়া অধিকাংশ ট্রেনের সূচি রদবদল করা হয়েছে। বাতিল হয়েছে একাধিক ট্রেন। কর্ড শাখায় হাওড়া ও বর্ধমানের মধ্যে অল্প কিছু ট্রেন চললেও মেন লাইনে বেশির ভাগ ট্রেন চলবে মেমারি ও হাওড়ার মধ্যে। হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মেন লাইনের বদলে ডানকুনি থেকে কর্ড লাইনে চলবে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies