" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ডি এ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ডি এ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের




ডি এ মামলায় আবার বড় জয় পেলো রাজ্য সরকারি কর্মচারী সংগঠন, আজকে কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগের রায়কে পুনর্বিবেচনা করা হবে না। এই নিয়ে তৃতীয় বার ডিএ নিয়ে রাজ্য সরকারের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল উচ্চ আদালত।

আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই। আদালতের তরফে বলা হয়, সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ। রিভিউ পিটিশন এনটার্টেন করা হবে না। দীর্ঘ শুনানি শেষের পর কোর্টের দায়িত্ব এটা হতে পারে না যে কি ভুল আছে তা খুঁজে বের করা হবে। রাজ্যের দাবি মতো বিশদ খতিয়ে দেখা বা স্ক্রুটিনির আর প্রয়োজন নেই।

গত ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেটা করেনি রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গত ১৯ অগস্টের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হয়নি। হাই কোর্টের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই মামলারই আজ রায় দেওয়া হল।

এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানিয়েছিলেন, রোপা রুল অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। এর আগে হলফনামা জমা দিয়েও হাই কোর্টে রাজ্য সরকার দাবি করেছিল, কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। তবে উচ্চ আদালতের আজ জানায়, রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies