" " //psuftoum.com/4/5191039 Live Web Directory প্রবল বর্ষণে বেহাল মুম্বাই //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

প্রবল বর্ষণে বেহাল মুম্বাই



গত ২৪ ঘন্টা ধরে ব্যাপক বৃষ্টিতে অচল হয়ে পড়েছে মুম্বাইয়ের জন জীবন , শহরের একাধিক জায়গায় জলমগ্ন হওয়ার ফলে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত।আবহাওয়া দফতর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।শহরের অন্ধেরিতে সাবওয়েতে জল জমে যাওয়াতে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল।

শহরের বরিভেলি , মিরা রোড,থানে,মুলন্ড সমস্ত জায়গায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।লোকাল ট্রেন অনেকগুলি বাতিল হয়েছে।পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে বিকেলে অফিস ফেরত যাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছে। মুম্বাই পুরসভার সমস্ত কর্মীকে জমা জলের উপর নজরদারি করতে বলা হয়েছে।একাধিক পাম্প হাউসকে সতর্ক করা হয়েছে।
Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies