views now দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সংবাদ দাতা সুশান্ত কুন্ডু
"চোর ধর জেল ভরো" এই দাবী নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ডাকে বালুরঘাট শহরে বিক্ষোভ সমাবেশ ও জেলা সমাহর্তার নিকট গন ডেপুটেশন ও সমাবেশকে কেন্দ্র করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও হাজার হাজার মানুষ সমাবেশে যোগদান করেন সমাবেশকে কেন্দ্র করে বালুরঘাট শ্রমিক কৃষক ভবন থেকে মিছিল বেড় হয় এই মিছিলে নেতৃত্ব দেন পার্টির রাজ্য সম্পাদক ও পলিটবুরোর সদস্য মহম্মদ সেলিম এবং পার্টির জেলা সম্পাদক নারায়ন বিশ্বাস সহ জেলা নেতৃত্ব।
সারা বালুরঘাট শহর জুড়ে মিছিল করে এসে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে সমাবেশ শুরু হয়। মঞ্চে উঠেই সেলিম বলেন পুলিশের উদ্যেশে আপনারা ডি এম,এস পি, এস ডিও কে পাহারা দিন আমাদের।এখানে কোনো প্রয়োজন নেই আপনারা চোর ধরতে পারেন না আবার আমাদের সামনে এসেছেন সমাবেশ করবার জন্য।কোনো পারমিশন না দিলেও লাল ঝান্ডাকে,আমরা এই গাড়িতে সভা করবো।
সমাবেশে প্রশাসনিক ভবনের সামনে থানা মোড়,কোর্ট এলাকায় জন জোয়ার শুধু মানুষ আর লাল ঝান্ডা, একশো দিনের কাজ নেই, বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্হান নেই আছে শুধু চোর আর ডাকাত গোটা দেশটাকে শেষ করে দিলো অস্বাভাবিক মৃল্যবৃদ্ধির ফলে মানুষের হাতে হাতে কোনোকাজ নেই মানুষ যাবে কোথায় সেলিম হুঁশিয়ারী দিলেন চোর ধর গাছে বাঁধো খাদ্যের সুনিশ্চিত করতে হবে এবং আগামী পঞ্চায়েতে সুষ্ঠভাবে নির্ব্বাচন করতে হবে। সভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নন্দলাল হাজরা।






