" " //psuftoum.com/4/5191039 Live Web Directory বজবজ এলাকায় রাস্তা সারাইয়ের দাবি নিয়ে বিক্ষোভ পুলিশের হাতে গ্রেফতার //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

বজবজ এলাকায় রাস্তা সারাইয়ের দাবি নিয়ে বিক্ষোভ পুলিশের হাতে গ্রেফতার



বেহাল রাস্তার সারাইয়ের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশের নির্বিচারে গ্রেফতার বিক্ষোভকারীদের।বেশ অদ্ভুত লাগলেও এটাই সত্যি , ঘটনাটা ঘটেছে কলকাতার বজবজ ট্রাংক রোডে ।বেহাল রাস্তার দরুন প্রায়দিন দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ।বারবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেও কোন সুরাহা হয়নি।

প্রতিবাদ জানিয়ে পথে নামে সিপিআইএম , এলাকার মানুষদের সংগঠিত করে বিক্ষোভসভার আয়োজন করে তারা।কিন্তু বিক্ষিভ থামাতে বেশ সচেষ্ট হতে দেখা যায় পুলিশ প্রশাসনকে।সকাল থেকেই কয়েকশো পুলিশ মোতায়েন হয় বিক্ষোভ সভাস্থলে।বিক্ষোভ শুরু হতে পুলিশ ঝাঁপিয়ে পড়ে বিক্ষোভ সভায় , উপস্থিত বাম কর্মীদের লাঠিপেটা করা হয়।এমনকি পুরুষ পুলিশকর্মীদের হাতে হেনস্তার শিকার মহিলা বাম কর্মীরা।জোর করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার করে থানায় নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তে ই বাম কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়ে থানায়।শুরু হয় অবস্থান বিক্ষোভ , এলাকাটি মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে বামেদের সরাসরি অভিযোগ তার নির্দেশেই বিরোধীদের কন্ঠ রোধ করা হচ্ছে।বাম কর্মীদের অবস্থান বিক্ষোভ অবিলম্বে গ্রেফতার হওয়া কর্মীদের মুক্তি দেওয়ার দাবি নিয়ে।


অবস্থা বেগতিক দেখে পুলিশ নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় সবাইকে এবং বিক্ষোভকারীদের দাবী অনুযায়ী পুলিশ আধিকারিকরা রাস্তায় এসে ঘোষণা করতে বাধ্য হ'ন আগামী ৪দিনের মধ্যে রাস্তা সারাইয়ের কাজ করা হবে। এরপর মুক্তিপ্রাপ্ত সবাইকে নিয়ে মিছিল ও পথসভা করা হয়।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies