" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দুর্গাপুরে এস বি এস টি সিতে বোনাসের দাবিতে আন্দোলন তুলতে এসে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দুর্গাপুরে এস বি এস টি সিতে বোনাসের দাবিতে আন্দোলন তুলতে এসে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা



পুজোতে বোনাস,অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ছুটির দাবি, সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুর্গাপুর ডিপোর সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যদের বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হলো সরকারি বাস পরিষেবা।

দুর্গাপুর সিটি ডিপোর সামনে বাস পরিষেবা বন্ধ করে দিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের তুমুল বিক্ষোভ। সমস্ত বাস বন্ধের জেরে এখন বিপাকে মুখে যাত্রীরা। শ্রমিকদের আন্দোলন সামাল দিতে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন দুই নম্বর বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার।


তখন শ্রমিকরা প্রাক্তন বোরো চেয়ারম্যানকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায়। দ্রুত তাদের দাবি দেওয়া মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সরকারি বাস পরিষেবা বন্ধ রেখে আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারি।
Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies