" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দুর্গাপুরের ইস্পাত কারখানায় প্রবল বিক্ষোভে অবরুদ্ধ আধিকারিকরা //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দুর্গাপুরের ইস্পাত কারখানায় প্রবল বিক্ষোভে অবরুদ্ধ আধিকারিকরা



প্রবল বিক্ষোভ আছড়ে পড়লো দুর্গাপুরের দুই রাষ্ট্রায়ত্ব ইস্পাত কারখানা ডি এস পি এবং এ এস পিতে।বোনাস নিয়ে দুটি মিটিং এর ফলাফল শূন্য শুধু তাই নয় মিটিং এ অসম্মাজনক বার্তা আধিকারিকদের , এবারের আর্থিক অবস্থা সেইলের ইতিহাসে এক মাইলস্টোন প্রায় ১২,০০০ কোটি টাকা মুনাফা অর্জন ।

তার পরেও শ্রমিকদের বোনাস গতবার ২১,০০০ থেকে বেড়ে ২৬,০০০ টাকা করার প্রস্তাবের পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতনের টাকা যা ৩৯ মাসের এরিয়ার নিয়ে কর্তৃপক্ষের নীরবতা ব্যাপক অসন্তোষ তৈরি করেছে।গত ২৪ শে সেপ্টেম্বর দীর্ঘ ঘন্টা মিটিং চললেও কর্তৃপক্ষের তরফ থেকে তাদের প্রস্তাবের বাইরে বোনাস বৃদ্ধি সম্ভব নয় জানিয়ে দেয়।যদিও শ্রমিক প্রতিনিধিরা তাদের দাবি থেকে অনেকটা নেমে এলেও অনমনীয় মনোভাব বজায় রাখে কর্তৃপক্ষ ।এছাড়া ৩৯ মাসের বেতনের বকেয়া বৃদ্ধি এর অংশ নিয়ে চুপ থাকে।


মিটিং ভেস্তে যায় শুরু হয় ব্যাপক শ্রমিক অসন্তোষ। কর্তৃপক্ষ আবার বৈঠক ডেকেছে ১০ ই অক্টোবর অর্থাৎ পুজো শেষ হওয়ার পরে।পুজোর মধ্যে বোনাস থেকে বঞ্চিত শ্রমিকরা।


আজ সকাল থেকেই দুই কারখানার গেটে বিক্ষোভ শুরু করে সিআইটিইউ শ্রমিক সংগঠন ব্যাপক বিক্ষোভে আটকে পড়ে আধিকারিকরা।স্লোগান দিতে দিতে শ্রমিকরা রাস্তায় বসে পড়ে। অবিলম্বে বোনাস নিয়ে মিটিং সহ এরিয়ার দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ।দেশের অন্যান্য কারখানাতেও শ্রমিক বিক্ষোভের খবর উঠে আসছে।


বেনজির আন্দোলনের সাক্ষী হতে চলেছে সেইল।ব্যাপক মুনাফার পরেও শ্রমিকদের হাতে যৎসামান্য অর্থ এবং ঠিকা শ্রমিকদের হাতে শূন্য ।


Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies