" " //psuftoum.com/4/5191039 Live Web Directory সীমান্ত বিবাদ মেটাতে দিল্লিতে বৈঠকে আসাম ও মিজোরামের মুখ্যমন্ত্রী। border dispute meeting assam mizoram //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

সীমান্ত বিবাদ মেটাতে দিল্লিতে বৈঠকে আসাম ও মিজোরামের মুখ্যমন্ত্রী। border dispute meeting assam mizoram




দুই রাজ্যের সীমান্ত বিবাদ নিয়ে বৈঠকে বসলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামহাঙ্গা এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।দিল্লির আসাম হাউসে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক সংগঠিত হয়। বৈঠকের পর আসামের মুখ্যমন্ত্রী বলেন সীমান্ত বিবাদ মেটাতে একটি আঞ্চলিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৈঠকের আগে দুই রাজ্যের আধিকারিকদের মধ্যে একপ্রস্থ আলোচনা হয় সীমান্ত বিবাদ মেটানো নিয়ে , আজকের বৈঠকে সেই বিষয়ে সিলমোহর পড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল।দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ২০২১ সালের আগস্ট মাসে শান্তি বজায় রাখতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখনো বজায় রাখা হয়েছে।

২০২১ সালের জুলাই মাসে, আসাম এবং মিজোরামের মধ্যে সীমান্ত বিরোধ হিংসাত্মক হয়ে ওঠে এবং এর ফলে ছয়জন পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয় যখন দুই পক্ষের পুলিশ বাহিনী জাতীয় সড়ক-306-এর ভাইরেংটে গ্রামের কাছে গুলি বিনিময় করে। পরবর্তী সংঘর্ষে ৬০ জনেরও বেশি লোক আহত হয়। কেন্দ্রের হস্তক্ষেপ এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য দুই রাজ্যকে অনুরোধ করার পরেই উত্তেজনা প্রশমিত হয়েছিল।

আজকের বৈঠক সেই সীমান্ত বিবাদ মেটাতে একধাপ এগুলো বলে মনে করা হচ্ছে।

Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies