" " //psuftoum.com/4/5191039 Live Web Directory রাজ্যে বাজল ভোটের বাদ্যি: দুই দফায় নির্বাচন বাংলায়, দুর্গাপুরে ভোট ২৩শে এপ্রিল //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

রাজ্যে বাজল ভোটের বাদ্যি: দুই দফায় নির্বাচন বাংলায়, দুর্গাপুরে ভোট ২৩শে এপ্রিল

 


কলকাতা: অপেক্ষার অবসান। আজ ভারতের নির্বাচন কমিশন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। রাজ্যের মোট ২৯৪টি আসনে এবার নির্বাচন হবে মাত্র দুটি দফায়। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯শে এপ্রিল।

এক নজরে নির্বাচনের নির্ঘণ্ট:

গুরুত্বপূর্ণ ঘটনাপ্রথম দফা (১৫২ আসন)দ্বিতীয় দফা (১৪২ আসন)
গেজেট বিজ্ঞপ্তি জারি৩০.০৩.২০২৬ (সোমবার)০২.০৪.২০২৬ (বৃহস্পতিবার)
মনোনয়ন জমার শেষ দিন০৬.০৪.২০২৬ (সোমবার)০৯.০৪.২০২৬ (বৃহস্পতিবার)
মনোনয়ন স্ক্রুটিনি০৭.০৪.২০২৬ (মঙ্গলবার)১০.০৪.২০২৬ (শুক্রবার)
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন০৯.০৪.২০২৬ (বৃহস্পতিবার)১৩.০৪.২০২৬ (সোমবার)
ভোটগ্রহণের তারিখ২৩.০৪.২০২৬ (বৃহস্পতিবার)২৯.০৪.২০২৬ (বুধবার)
ভোট গণনা০৪.০৫.২০২৬ (সোমবার)০৪.০৫.২০২৬ (সোমবার)

শিল্পাঞ্চল দুর্গাপুরে ভোট কবে?

পশ্চিম বর্ধমান জেলা তথা দুর্গাপুরের ভোটারদের জন্য বড় খবর। এই জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে প্রথম দফায়, অর্থাৎ ২৩শে এপ্রিল (বৃহস্পতিবার)

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ৬ই মে। আজ থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লাগু হয়ে গেল। ২০২১ সালের আট দফার বদলে এবার মাত্র দুই দফায় ভোট হওয়ায় প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies