" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ভর্তির বেনিয়ম ঘিরে ব্যাপক বিক্ষোভে এস এফ আই দুর্গাপুরের আই টি আই কলেজে //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ভর্তির বেনিয়ম ঘিরে ব্যাপক বিক্ষোভে এস এফ আই দুর্গাপুরের আই টি আই কলেজে



দুর্গাপুর আইটিআই ফরম জমা নিয়ে ব্যাপক গরমিল এবং নিয়ম বহির্ভুত ভাবে কাউন্সিলিং ঘিরে ব্যাপক বিক্ষোভ কলেজে।কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করে ৯০ জন ছাত্র ছাত্রীদের স্পট কাউন্সিলিং করা হবে সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্র ছাত্রীরা ভিড় জমায় কলেজে।

স্পট কাউন্সিলিং ঘিরে অভিযোগ তাদের বলা হয়েছিল আগে যারা আসবে তাদেরই কেবল কাউন্সিলিং হবে , কিন্তু সেই নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে ড্রপ বক্সে তাদের ফরম জমা দিতে বলা হয়।এতেই ক্ষিপ্ত হয়ে তারা খবর পেয়ে আসরে নামেন বাম ছাত্র সংগঠন এস এফ আই কলেজের গেটে তীব্র বিক্ষোভ শুরু করে দেয় তারা।সেই বিক্ষোভে শামিল হয় বহু ছাত্র ছাত্রী।

এস এফ আই এর প্রাক্তন নেতা বর্তমান সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার উপস্থিত হয় বিক্ষোভে, সাংবাদিকদের সামনে বলেন গত দুদিন ধরে এই প্রক্রিয়া চলছে এবং এই স্পট কাউন্সিলিং ঘিরে টাকার লেনদেন চলছে ।অভিযোগ করেন প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকার লেনদেন চলছে স্পট কাউন্সিলিং ঘিরে।

তিনি অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এই দুর্নীতির সাথে যুক্ত তার সাথে কলেজের প্রিন্সিপাল মদত দিচ্ছে।তাদের সাথে গোপন বৈঠক হয় অবিলম্বে খালি সিটের জন্য এস এফ আই দাবি করেছে মেরিট লিস্টের মাধ্যমেই স্পট কাউন্সিলিং করতে হবে না হলে বিক্ষোভ অবস্থান চলবে। শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতির আঁতুরঘর করার বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি চলবে।


বিক্ষোভের জেরে অবশেষে কলেজ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বাতিল করে বলে খবর ,ফাইনাল তালিকা আই টি আই এর ভর্তির ব্যাপারে প্রকাশিত হলো। এস এফ আই এর দাবী অনুযায়ী মেধা অনুযায়ী করা হয়েছে।ফার্স্ট কাম ফার্স্ট এডমিশন এর প্রক্রিয়া বাতিল করে মেধা অনুযায়ী করা হয়েছে।


Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies