" " //psuftoum.com/4/5191039 Live Web Directory বিদ্যাসাগরকে স্মরণ করলো ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শিক্ষা সহায়তা কেন্দ্র //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

বিদ্যাসাগরকে স্মরণ করলো ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শিক্ষা সহায়তা কেন্দ্র



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মদিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হলো দুর্গাপুর ইস্পাত নগরী সংলগ্ন খাটগোড়িয়া আদিবাসী পাড়ায়।ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত "বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রে"।


৪০ জন ছাত্রছাত্রী ও ৫০ জন দর্শকের উপস্থিতিতে বিদ্যাসাগর মহাশয় এর জীবন ও আদর্শ কে সামনে রেখে এই কর্মসূচি পালিত হলো।বিদ্যাসাগরের প্রতিকৃতি তে মাল্যদান , গান, কবিতা, ছবি আঁকা এবং নাটিকার (শ্রদ্ধাঞ্জলী- রচনা ও নির্দেশনায় বংশী বদনপাত্র) মধ্যে দিয়ে। সমগ্র অনুষ্ঠান অংশগ্রহণকারী সকলেই আদিবাসী।


কোন মাইক্রোফোনে‌ বা স্টেজ ব্যাতিরেখেই রাস্তায় আলোয় সমগ্র অনুষ্ঠান টি পরিচালিত হয়।অনুষ্ঠানে এই কেন্দ্রের "শিক্ষা সহায়ক" দের সম্মাননা প্রদান করেন আদিবাসী ছাত্রছাত্রীরা।সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে মলয় ভট্টাচার্য ও শিক্ষা সহায়ক মৌসুমী সেনগুপ্ত।সঞ্চলনা করেন তরুণ দে।।সহযোগিতায় ছিলেন খাটগোড়িয়া আদিবাসী কমিটি।


Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies