" " //psuftoum.com/4/5191039 Live Web Directory জেলা সম্পাদক জেলে এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্মেলনে প্রতিরোধের ডাক //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

জেলা সম্পাদক জেলে এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্মেলনে প্রতিরোধের ডাক

Sfi rally katwa
Sfi rally in katwa


ভারতের ছাত্র ফেডারেশন, পূর্ব বর্ধমান জেলা ৩৭তম সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ, কাটোয়া নজরুল মঞ্চ । মুখ্যবক্তা বিমান বসু। বিমান বসু ছাড়াও বক্তব্য রাখেন এস এফ আই নেতা টিউলিপ ঘোষ, প্রবীর ভৌমিক, এস এফ আই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অনিরুদ্ধ চক্রবর্তী, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সভাপতিত্ব করেন এস এফ আই, পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিশ্বরূপ হাজরা।সভার সূচনাতে জেল বন্দি অনির্বান রায় চৌধুরী এর প্রতি সংহতি জানিয়ে সমাবেশের কাজ শুরু হয়।
Biman basu katwa sfi rally
Biman basu in katwa sfi rally


গত ৩১ শে আইন অমান্য আন্দোলনে পুলিশি বর্বরতার শিকার হতে হয় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাষ রায় চৌধুরী সহ অনির্বান জেল হেফাজতে।অবিলম্বে তাদের মুক্তির দাবিতে সরব রাজ্য জুড়ে , এরই মধ্যে এস এফ আই এর ছাত্র সম্মেলন শুরু হলো।জেলা সম্পাদক জেলের মধ্য থেকে এই সম্মেলনের সফলতা কামনা করে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম এরকম ঘটনা।রাজনৈতিক মহলের জোর জল্পনা বামেদের এই লড়াকু মনোভাব রাজ্য জুড়ে শাসক দলকে চিন্তায় ফেলেছে কোনো সন্দেহ নেই।রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে এসেছে বামফ্রন্ট।


কাটোয়ার প্রকাশ্য সমাবেশ কার্যত লড়াইয়ের ডাক , বক্তাদের স্পষ্ট ভাষা বাংলার শাসক ঘনিষ্ঠদের বাড়িতে টাকার পাহাড় আরেকদিকে শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় চাকরি প্রাথীরা।আনিস খানের হত্যার প্রতিবাদে কলকাতার রাজপথে ইনসাফের অঙ্গীকার।গোটা রাজ্য জুড়ে রাজপথ দখলের ডাক দিল এস এফ আই এর সমাবেশ।সমাবেশের উপস্থিতি ছিল নজরকারা ।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies