সেজে উঠছে কর্ণাটকের বাগেপল্লী বেশ কিছু বছর সিপিআইএম এর জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে , কর্ণাটক জুড়ে ধারাবাহিক সংগ্রামে তারা। অঙ্গনওয়ারী কর্মীদের নিয়ে ভেষ কয়েকটি সংগ্রামে সাফল্য পেয়েছে সিআইটিইউ এর নেতৃত্বে , ন্যূনতম বেতন বৃদ্ধি হয়েছে আন্দোলনের ফলে।এছাড়াও রাজ্য জুড়ে ধর্মীয় হিংসার বিরুদ্ধে পথে প্রতিবাদে তারা।এছাড়াও রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে একাধিক লড়াইয়ে তাদের কে দেখা গেছে।একসময় বাগেপল্লী বিধানসভায় সিপিএইরম এর বিধায়ক নির্বাচিত হতো।বাগেপল্লীতে সমাবেশে কয়েক হাজার মানুষের জমায়েত এর আশা করছে দল , সেই লক্ষ্যে গোটা সমাবেশ চত্বর সেজে উঠছে।গোটা দেশ জুড়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে ফেলেছে দল।আগামী ১৮ ই সর্প্টেম্বর কর্ণাটকের বাগেপল্লী থেকে শুরু হচ্ছে দেশের সংবিধান রক্ষা , সম্প্রীতি রক্ষা , এবং শিক্ষা বাঁচাও এর আহবান নিয়ে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে চলেছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।