" " //psuftoum.com/4/5191039 Live Web Directory মোদি ভাল বিজেপি খারাপ মুখ্যমন্ত্রীর উক্তি ঘিরে বিতর্ক //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

মোদি ভাল বিজেপি খারাপ মুখ্যমন্ত্রীর উক্তি ঘিরে বিতর্ক





রাত পোহালেই কলকাতার রাজপথ দখল হতে চলেছে বাম ছাত্র যুব সংগঠনের , আনিস খানের হত্যার বিচার চাইতে ধর্মতলায় ইনসাফ সভা।বেশ কয়েক মাস ধরে রাজ্যে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস , একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা সঙ্গে সম্পত্তি।মুখ্যমন্ত্রী এতদিনে মুখ খুললেন বিধানসভায় , তার উক্তি ঘিরেই উঠলো বিতর্ক।রাজ্যে বামেদের অভিযোগ ছিল কেন্দ্রীয় সরকারের সাথে সেটিং করেই মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস দুর্নীতির পসার সাজিয়ে বসছে।যদিও  বিজেপি এর নবান্ন  অভিযান সেই অভিযোগকে সিলমোহর দিয়েছে বলে অভিমত রাজ্যের রাজনৈতিক মহলের।

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের নরম মনোভাব বামেদের বিরুদ্ধে উল্টো ছিল।ব্যাপক লাঠিচার্জে আহত হয়েছিল একাধিক বাম নেতৃত্ব।এবার বিধানসভায় তার উক্তি জোর আলোচনা রাজনৈতিক মহলে। মমতার দাবি, রাজ্যের বিরুদ্ধে যা ষড়যন্ত্র হচ্ছে, তা নরেন্দ্র মোদী করেছেন, তা তিনি বিশ্বাস করেন না।

কখনও মুখ্যমন্ত্রী বললেন, “প্রধানমন্ত্রী এ সব করেছেন বলে বিশ্বাস করি না।” আবার কখনও বললেন, “প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না।” সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেও একাধিকবার কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা গেল তাঁকে। ইডি বা সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার তদন্তের নিরপেক্ষতা নিয়ে এ দিন প্রশ্ন তোলেন মমতা। বিধানসভায় এজেন্সির বিরুদ্ধে আনা হয় নিন্দা প্রস্তাব। সংস্থাগুলিকে দিয়ে যে বিজেপিই আসলে এ সব কাজ করাচ্ছে, এমনই দাবি মমতার। তবে তাঁর আক্রমণের নিশানায় বিজেপি থাকলেও, সেই তালিকায় নেই প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, “প্রধানমন্ত্রী আপনি এদের সামলান। আপনাকে এখানে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করতে বলেন এঁরা।” এখানেই শেষ নয়, সৌজন্যের সুরও শোনা যায় এ দিন। মমতা বলেন, “প্রধানমন্ত্রীর কাল জন্মদিন গিয়েছে। শুভেচ্ছা জানিয়েছি। ওঁকে কিছু বলতে চাই না।”


দেশে বিজেপি বিরোধী অবস্থান রাখার দাবি করা মুখ্যমন্ত্রী এর এই উক্তি ঘিরে কংগ্রেস ও বাম বেশ কটাক্ষের সুরে বলেন বাইরে কুস্তি আর ঘরে দোস্তি মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।দলের দুর্নীতির বিরুদ্ধে চুপ থেকে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার বিরুদ্ধে তোপ দেগে কার্যত দোষী নেতা কর্মীদের ক্লিন চিট দিয়ে দিলেন।এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করে কি সমঝোতার পথ খোলা রাখলেন কি তা নিয়ে প্রশ্ন তুলে ধরলো বামেরা। 

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies