দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সিআইটিইউ-ভুক্ত ট্রেড ইউনিয়ন হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন-এর উদ্যোগে *ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট* দুর্গাপুরের বুকে একটি সামাজিক সংগঠন হিসেবে বিগত দু'বছর ধরে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে।
ইতিমধ্যেই এই ট্রাস্ট ইস্পাত শ্রমিক সহ অনেকের গ্রুপ মেডিক্লেম তৈরি করার মধ্য দিয়ে বহু শ্রমিকের আস্থা অর্জন করেছে, খেলাধুলা সুষ্ঠু সংস্কৃতির প্রসার এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্র এই ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের অন্যতম লক্ষ্য বলে ঘোষণা করেছে।
তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজ (১৮ সেপ্টেম্বর) "ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট" এর উদ্যোগে দুর্গাপুরের খাটগড়িয়া আদিবাসী পাড়ায় আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে" বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রে" র উদ্বোধন হলো।* যেখানে ৫০ জন আদিবাসী ছেলেমেয়েকে (ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলপড়ুয়া) পঠন পাঠনে সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া হ'লো।
সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান ছাড়াও সামান্য টিফিনও এই প্রকল্পে মাধ্যমে দেওয়া হচ্ছে। এছাড়াও দেওয়া হচ্ছে কিছু শিক্ষা সামগ্রীও।আজও তা দেওয়া হ'লো। দেওয়া হ'লো দুটি ফুটবল। এই কাজে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ১৩ জন শিক্ষক ও ৭ জন স্বেচ্ছাসেবক।
এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা পানীয় জল সহ অন্যান্য নিত্যদিনের চাহিদা পূরণ করতে "ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট" উদ্যোগী হতে চায়।আজ এখানে লায়ন্স ক্লাব এর সহযোগিতায় একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছিলো।
জেনারেল মেডিসিন, চোখ ইত্যাদির চিকিৎসক ছাড়াও ব্লাড সুগার মাপা ও ব্লাড প্রেসার মাপার জন্যও ব্যবস্থাপনা ছিলো।এই সমস্ত কাজ রূপায়নে "খাটগড়িয়া আদিবাসী কমিটি" সহযোগী ভূমিকা পালন করে চলেছে।আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন NIT Durgapur- এর কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ড. শুভ্রব্রত চৌধুরী*। ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের MSMT & T দপ্তরের যুগ্ম অধিকর্তা ড. মৌ সেন* সহ *ইস্পাত ও ওয়েলফেয়ার ট্রাস্ট* - এর সাধারণ সম্পাদক সীমান্ত চ্যাটার্জী, শ্রমিক নেতা বিশ্বরূপ ব্যানার্জী, সমাজকর্মী ত্রিলোকেশ গোস্বামী, তরুণ দে, শ্যামাপ্রসাদ মুখার্জি, মলয় ভট্টাচার্য প্রমুখ।






