শহীদের সন্তান এক সম্ভাবনার সূর্যোদয়
---------------শমীক লাহিড়ী---
২০১৮ সালের ১৪ই মে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে হ'য়েছিল একবিংশ শতাব্দীর অন্যতম সেরা প্রহসন।১৩ই মে, নির্বাচনের আগের রাতেই কাকদ্বীপ- নামখানার বুধাখালির ২১৩ নং বুথে তৃণমূলের দুস্কৃতিরা মধ্যযুগীয় বর্বরতা- নৃশংসতাকে হার মানিয়ে জীবন্ত পুড়িয়ে মারে সিপিআই(এম) কর্মী দেবু দাস-ঊষা দাসকে। তাঁদের একমাত্র পুত্র সন্তান দীপঙ্কর দাস বাড়ির বাইরে থাকায় সেই রাতে প্রাণে বেঁচে যায়।
শহীদ পরিবারের সন্তান দীপঙ্কর দাসের জীবন রক্ষা ও পড়াশোনার যাবতীয় দায়িত্ব তুলে নেয় সিপিআই(এম) পার্টি। অসংখ্য মানুষের আর্থিক ও অন্যান্য সহযোগিতায় দীপঙ্কর আজ আইনের স্নাতক হ'লো।
এখন শহীদ বাবা-মায়ের সুবিচার ও হত্যাকারীদের সাজার মামলায় নিজেই সামলা গায়ে আদালতে সওয়াল করবে দীপঙ্কর, তার সিনিয়র আইনজীবীদের হাত ধরে। গত ১১ বছরে অত্যাচারিত বঞ্চিত হাজারো মানুষের জন্যও নিশ্চয়ই লড়বে দীপঙ্কর।
আগামী দিনে হাজারো মেহনতী মানুষের লড়াইয়ে আইনি সহযোগিতার রাস্তায় নিশ্চয়ই হাঁটবে শহীদ পরিবারের এই সন্তান।
দীপঙ্কর - হাজার হাজার মানুষের শুভেচ্ছা সহযোগিতা ভালবাসা আর শহীদ বাপ-মায়ের আনন্দাশ্রুতে লেখা হয়েছে তোমার রেজাল্টের প্রতিটি নম্বর।
নতুন জীবন,নতুন রাস্তা - শহীদ বাপ-মায়ের আদর্শটাই হোক তোমার আগামীর পথ চলার কম্পাস।
অভিনন্দন দীপঙ্কর।


