" " //psuftoum.com/4/5191039 Live Web Directory রক্তদানের সচেতনতা বাড়াতে সাইকেল আরোহী জয়দেব রাউথ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

রক্তদানের সচেতনতা বাড়াতে সাইকেল আরোহী জয়দেব রাউথ



Federation of Blood Donor Organizations of India এর brand ambassador জয়দেব রাউথ এর ৩৬৫ দিন ভারতের ১৫টি রাজ্যে সাইকেল অভিযানের মাধ্যমে'HAR GHAR RAKTADATA ' বার্তাটি সবার কাছে পৌঁছানোর লক্ষ্যে যাত্রা চলছে। তাঁর পরিক্রমায় আজ তাঁকে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত ও উৎসাহিত করা হয়েছে।


সম্বর্ধনা জ্ঞাপন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, FBDOI -WB এর সম্পাদক রাজেশ পালিত, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের অন্যতম সহ সভাপতি রঞ্জন ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবী মধুসূদন ঘটক।


প্রতি ঘরে চাই রক্তদাতা এই আবেদন নিয়ে এই পথ চলা। ক্ষুদিরাম কিশোর বাহিনীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন।ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদর দপ্তর বারাসাত থেকে ১লা অক্টোবর এই সাইকেল যাত্রা শুরু হয়েছে।উদ্বোধন করেন Federation of Blood Donor Organisations of India এর মহাসচিব অপূর্ব ঘোষ মহাশয়।গতকাল ডিডিএ মার্কেটের সামনে সমবর্ধনা দেওয়া হয়।



Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies