তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu Assembly Election) তিরুথুরাইপুন্ডি (Thiruthuraipoondi) কেন্দ্র থেকে অসাধারণ জয় পেলেন ভারতের কমিউনিস্ট পার্টির (CPI) প্রার্থী কমরেড কে. মারিমুথু (Comrade Marimuthu K)। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১২,৯২২ ভোটের ব্যবধানে পরাজিত করে এই বিধানসভা কেন্দ্রে লাল পতাকার বিজয় নিশ্চিত করেছেন তিনি।
ভোট গণনার প্রাথমিক পর্যায় থেকেই এই কেন্দ্রে কড়া লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে গণনার প্রতি রাউন্ডেই ক্রমশ নিজের লিড বাড়াতে থাকেন কমরেড মারিমুথু। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ১২,৯২২ ভোটের এক সম্মানজনক মার্জিন নিয়ে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়ের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার পরেই তিরুথুরাইপুন্ডির রাজপথে নেমে উল্লাসে মেতে ওঠেন বাম কর্মী ও সমর্থকরা। সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক ও শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ে কমরেড মারিমুথুর ধারাবাহিক উপস্থিতি এবং নিরলস জনসংযোগই তাঁকে এই জয় এনে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। তামিলনাড়ু রাজ্য রাজনীতিতে সিপিআই তথা বামপন্থী জোটের অবস্থানকে এই জয় আরও মজবুত করল.


