Jaysalmer city of Golden fort and mirage on desserts
Sangita sengupta
জয়সলমের বলতে বাঙালীদের সবচেয়ে যেটা প্রথম মনে পড়ে তা হলো সোনার কেল্লা, এমন কোন বাঙালী নেই যারা সোনার কেল্লা দেখতে যাওয়ার স্বপ্ন দেখি নি , সোনার কেল্লা কি সত্যি সোনার মোড়ক দিয়ে গড়া ? না ,সোনালি রঙের স্যান্ডস্টোন দিয়ে গড়া এই কেল্লা। অবস্থান জয়সলমেরে জেলা রাজস্থান রাজ্যে ,রাজস্থানের পশ্চিমতম জেলা জয়সলমের । থর মরুভূমির মাঝে এক শুষ্ক শহর ,দিনে প্রবল গরম রাতে মাঝারি ঠান্ডা। ১১৫৬ সালে ভাটি রাজপুতদের রাজা রাওয়াল জয়সল এই শহর ও দুর্গ প্রতিষ্ঠা করেন।তার নামে এই শহর ও কেল্লা, মেরু পাহাড়ের উপর স্থাপিত এই দুর্গের প্রাথমিক নাম ছিলো ত্রিকুট গড় , পরে বলা হতো জয়সলমের দুর্গ। তারপর সওর দশকে সোনার কেল্লা সিনেমার শ্যুটিং হওয়ার পর থেকে এই কেল্লার নাম হয়ে গেছে সোনার কেল্লা, ১৯৭১ সালে লিখিত এই গল্প ১৯৭৪ সালে সত্যজিৎ রায় প্রথম পর্দায় আনেন। একটা সিনেমা সমাজে কতো বড় প্রভাব ফেলে তা সত্যজিৎ রায় না থাকলে আমরা অনুভব করতে পারতাম না।জয়সলমের শব্দের অর্থ হলো জয়সলের পাহাড়ি দুর্গ। এই শহর কে গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া ও বলা হয় । সমগ্র শহর স্যান্ড স্টোন দিয়ে তৈরি ,পুরো শহরে যেন সোনালি আভা ছড়িয়ে আছে ।
পুরো শহর টা সোনার কেল্লার নীচে অবস্থিত। এই শহরের বেশী ভাগ মানুষ এই কেল্লায় বসবাস করেন। প্রতি পদে যেন শিহরণ জাগবে মনে হবে ফেলুদা যেন অলিতে গলিতে ঘুরে তার রহস্যের সমাধান খোঁজার চেষ্টা করছেন, এখান কার মানুষদের বাঙ্গালীদের প্রতি আর সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা দেখে নিজেদের কে বাঙ্গালী হিসাবে খুব গর্ব অনুভব করলাম। জয়সলমেরে মরুভূমিতে উটৈর পিঠে উঠে জটায়ু সেই বিখ্যাত ডায়লগ টা বারবার মনে পড়ছিল " উট কি কাটা বেছে খায় ফেলুবাবু " এক ভালোবাসার শহর এক স্বপ্নের শহর হলো জয়সলমের। ফেলুদা - তোপসে - জটায়ু - মুকুল, ডক্টর হাজরা, ভবানন্দ ও মন্দার বোসের শহর থেকে একবার আপনারা ও ঘুরে আসুন ।




