দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে বামেরা রিতিমতন মেজাজের সাথেই মানুষের পাশে ,আর তাতেই কেল্লাফতে।ভয় ভীতি ছুড়ে ফেলে মানুষ যুক্ত হচ্ছে সেই সব কর্মসূচিতে।গতকাল তৃণমূলের শহীদ মিনারের সভা শেষে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রাজ্যবাসী ।গতকাল বাম কংগ্রেসে এর বিশাল মহামিছিল চলছিল সেই সময় সভা শেষে তৃণমূল সমর্থকরা বাসে করে ফিরছিল, তীব্র কটাক্ষের মুখে পড়েন তারা।মিছিল চলাকালীন চোর চোর আওয়াজ ধেয়ে আসে তৃণমূল সমর্থকদের দিকে ।রিতিমতন অস্বস্তি তে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা।
পুলিশ থামানোর চেষ্টা করে ব্যর্থ হয় ,বহু মানুষকে প্রবল উৎসাহে চোর চোর স্লোগানে গলা মেলাতে দেখা যায়। এটা দেখেই রাজনৈতিক মহলের বিশ্লেষণ শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে যেভাবে মানুষ তাদের দিকে এগিয়ে যায় তাতে পরিষ্কার ভয়ের পরিবেশ ভাঙছে।এখানেই ছেড়ে দিতে রাজি নয় বামেরা এবার সামাজিক মাধ্যমে হ্যাশ ট্রেন্ড শুরু করতে সিদ্ধান্ত নিয়েছে।আগামীকাল সকাল ১১ থেকে সেই হ্যাস্ট্রেন্ড যেখানে সেখানে#Chortmc নামে টুইটার ক্যাম্পেন শুরু করতে চলেছে।একদিকে দুর্নীতির তদন্ত আরেকদিকে পঞ্চায়েত নির্বাচন সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস বেশ চাপে।



