কালিয়াগঞ্জ: এবার সরানো হল ওসিকে
কালিয়াগঞ্জে মৃত নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ও তা কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তির জেরে এবার কালিয়াগঞ্জ থানার ওসি দীপাঞ্জন দাসকে সরিয়ে দিল রাজ্য প্রশাসন। তাঁকে পাঠানো হল শিলিগুড়ি জিআরপি-তে। পরিবর্তে শিলিগুড়ি জিআরপি থেকে কালিয়াগঞ্জে নতুন পোস্টিং পেয়ে এলেন সুবলচন্দ্র ঘোষ। এর আগেই এই ঘটনায় চার জন এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।


