আজও প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা
বাংলাজুড়ে
আজ, বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টা কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায়, ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ে সব লন্ডভন্ড হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


