সকাল ১১টা থেকে বিকেল ৪টে, বাড়িতে
থাকুন: নবান্ন
তাপপ্রবাহ ও হিটস্ট্রোক নিয়ে সতর্কতা জারি
করল রাজ্য সরকার। জানানো হয়েছে, সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোই ভালো। সকাল ৮টা থেকে বেলা ১০টার মধ্যে করে নেওয়াই ভালো। পেশার কারণে যাঁদের রাস্তায় ঘুরে কাজ করতে হয়, তাঁদের একটানা রোদে থাকা উচিত নয়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক নয়। দুপুর ১২টা থেকে দুপুর ২টো রাস্তায় থাকাটা এড়িয়ে যান।


