চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, পরিবারের তাণ্ডব
ফের হাসপাতালে তাণ্ডব রোগীর পরিবারের।
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে রবিবার সকালে এম আর বাঙুর হাসপাতালে তাণ্ডব চলে। চিকিৎসকদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। কাঠগড়ায়, মৃত যুবকের পরিবার ও পড়শিরা। খবর পেয়ে পুলিশ ছুটে আসে। অভিযুক্তদের আটক করা হয়েছে। গত ৪ এপ্রিল ওভারহেড তারে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই
যুবক।


