দুর্নীতির তদন্তে নাম জড়ালো তেহট্টের বিধায়ক তাপস সাহার ঘনিষ্ট ইতি সরকারের।যদিও সাংবাদিকদের তিনি বলেন বিধায়ক তার বাবার মতন কোনো নিয়ম-বহির্ভূত কাজ তিনি করেননি। শনিবার তাঁর বাড়িতে প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর সিবিআই আধিকারিকরা বেরোনোর পর এমনটাই বললেন ইতি সরকার।
ইতি নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। তিনি স্থানীয় বিধায়কের কাছের লোক বলে পরিচিত। শনিবার সকালে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সিবিআই আধিকারিকেরা ইতির বাড়িতে যান। তাঁরা সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ তৃণমূল নেত্রীর বাড়িতে ঢোকেন। বেরোন বেলা ১২টা ১০ মিনিটে। সিবিআই সূত্রে খবর, নেত্রীর বাড়িতে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। যদিও ইতি দাবি করেছেন সেই সব কাগজপত্র বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদনপত্র। কিন্তু সেগুলোও কেন তাঁর বাড়িতে থাকবে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি ইতি।
রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই কে ঘনিষ্ঠ দের সন্ধান পেয়ে যাচ্ছেন।একদিকে অর্পিতা থেকে শুরু হয়ে কি তবে নবতম সংযোজক ইতি সরকার এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে।


