মালদার কালিয়াচকে হার হিম করার ঘটনা ঘটলো ,এতদিন যা মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকবাজের তান্ডবের চেনা ছবি তা এবার বাংলায় একদম স্কুল চলাকালীন।কালিয়াচকের স্কুলে তখন পড়ুয়ারা পড়ায় ব্যস্ত আচমকা পিঠে ব্যাগ হাতে বন্দুক নিয়ে ঢুকে পড়ল এক যুবক একদম ফ্লিমি কায়দায়।আতঙ্কে তখন দিশাহারা স্কুলের পড়ুয়াদের।এক হাতে বন্দুক আরেক হাতে এসিড ।স্কুলের শিক্ষকদের তরফ থেকে পুলিশকে সঙ্গে খবর দেওয়ায় পৌঁছে যায় তারাও।তৎক্ষনাৎ ধরে ফেলে সেই বন্দুকবাজকে।
এখনও পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে, ওই যুবক একেবারেই তাঁর ব্যক্তিগত সমস্যায় এই কাজ করেছেন। কিন্তু তার জন্য স্কুলে কেন ঢুকে পড়লেন? একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


