" " //psuftoum.com/4/5191039 Live Web Directory আক্রান্ত দের বাড়িতে লাল ঝান্ডা নিয়েই পৌছালো সিপিআইএম //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

আক্রান্ত দের বাড়িতে লাল ঝান্ডা নিয়েই পৌছালো সিপিআইএম

আক্রান্ত দের বাড়িতে লাল ঝান্ডা নিয়েই পৌছালো সিপিআইএম


এলাকায় "সিপিএম করলে পুকুরের জলে চুবিয়ে দেবে" হুমকির কয়েক ঘন্টার মধ্যেই পুকুরের জলের গভীরতা মাপতে পৌঁছে গেলো সিপিআইএম।দুর্গাপুরে দ্রুত স্বচ্ছ পুরভোটের দাবীতে এবং আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর নগর নিগমে বিক্ষোভ কর্মসূচীকে সামনে রেখে  গতকাল ২৫ নং ওয়ার্ডে ভ্যাম্বে কলোনীতে  মিছিল ছিল।সেই মিছিলের পর গভীর রাত্রে তৃনমূলের ১০/১২ জন বহিরাগত  সমাজবিরোধী  ভ্যাম্বে অঞ্চলের কয়েকজন সমর্থকের উপর চড়াও হয়।


বাড়িতে হুমকি প্রদর্শন করে।অশোক,বুড়ো সহ অন্যান্য বাম কর্মীদের মারধোর করা হয়।এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে নিদান দেওয়া হয় এলাকায়  পার্টির কর্মসূচি করা যাবে না।এমনকি অশোক হাজরাকে বলে ওকে মাছ হকারি করতে দেবে না।প্রসঙ্গত উল্লেখযোগ্য এলাকার সিপিআইএম নেতা অশোক বাবু বাড়ি বাড়ি সাইকেলে ঘুরে মাছ বিক্রি করে,কখনো ফুলঝোড় মোড়ে মাটিতে বসে মাছ বিক্রি করে।


সিপিআইএম  নেতা পঙ্কজ রায় সরকার বলেন এই পেশার মানুষ তৃনমূলের শত্রু হবে সেটাই স্বাভাবিক।তবে তারা চুপ করে বসে থাকবে না হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়েই এগিয়ে যাবে সিপিআইএম।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies