কালিয়াগঞ্জ: এবার পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে
উত্তেজনার মধ্যেই পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। অভিযোগ, বুধবার রাতে কালিয়াগঞ্জ থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের চাঁদগাঁও এলাকায়। নিহত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩) বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


