লোকসভা ভোটের আগেই ফের BJP-তে অর্জুন সিং
লোকসভা ভোটের আগেই ফের বিজেপিতে ফিরতে পারেন তৃণমূল নেতা অর্জুন সিং। খাতায় কলমে যদিও তিনি এখনও বিজেপিরই সাংসদ। তবে মাস কয়েক আগে তৃণমূলে ফিরে যান তিনি। সূত্রের খবর, তৃণমূলে ফেরার পরে থেকেই নিজের আগের জায়গা ফিরে পাননি অর্জুন। এরইমধ্যে বিজেপিতে যোগ দেওয়া নিহত রাজু ঝাকে ভাই বলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন অর্জুন। স্পষ্টই বলেছেন, 'আমি কার কাছে যাবো, সেটা দলকে জানাব কেন?' যা এই জল্পনাকে উস্কে দিয়েছে।


