" " //psuftoum.com/4/5191039 Live Web Directory বালুরঘাট কলেক্টরেট অফিসে রক্তদান শিবির //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

বালুরঘাট কলেক্টরেট অফিসে রক্তদান শিবির

ভিউজ নাও দক্ষিণ দিনাজপুর জেলার সংবাদ দাতা সুশান্ত কুন্ডু-
" জেলায় রক্তের শূন্যতা পূরণ করতে
" রক্তদান করলেন জেলা সমাহর্তা "


বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ,দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ সহযোগিতায় এবং জেলা কালেক্টরেট অফিসের ব্যবস্হাপনায় এবং পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিকভাবে রক্তদান করে শুভ উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা সমাহর্তা ও সভাপতি দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম বিজিন কৃষ্ণা মঞ্চে উপস্থিতছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা শাসক
বিবেক কুমার উপস্থিত ছিলেন হেলথ ওসি অতনু মন্ডল ও দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট পীযুষ কান্তি দেব ও দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদিকা সর্ব্বানী নিয়োগী সহ সমস্ত আধিকারিকগন সহ অন্যান্য।

জেলা সমাহর্তা বিজিন কৃষ্ণা বলেন রক্তের শূন্যতা কাটাতে ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম নিয়ে
মিটিং হয়েছে আলোচনা অনুযায়ী সারা বছরের রক্তদানের উপরএকটি ক্যালেন্ডার তৈরির কাজ চলছে এবং রক্তের ঘাটতি
জেনো না দেখা দেয়।

এই রক্তদান শিবিরে 49 জন রক্ত দান করলেন।
গতকাল দক্ষিণ দিনাজপুর জেলায় মোট তিনটি জায়গায় রক্তদান শিবির সংঘটিত হয় চেঙ্গিশপুর, পিরোজপুর উন্নয়ন সমিতি পাঠাগার ব্যবস্থাপনায় পরিচালনায় দক্ষিণ দিনাজপুর সহযোগিতায় এই প্রথম বর্ডার এলাকায় রক্তদান শিবির সংঘটিত হয় এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে এভাবে উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট
পীযুষ কান্তি দেব বলেন জীবনের শ্রেষ্ঠ দান রক্তদান আপনারা বছরে দুটো রক্তদান শিবিরের আয়োজন করুন তিনি বলেন রক্ত কোন পণ্য নয় রক্ত হৃদয়ের দান তাই এই মহতী কর্মযজ্ঞে আপনারা আগামী দিনে আরও বেশি বেশি করে সামিল হয়ে মানুষের প্রাণ বাঁচাবার জন্য এগিয়ে আসুন।

এই রক্তদান শিবিরে মোট 25 জন রক্ত দান করেন। পাশাপাশি আজ গঙ্গারামপুর ব্লকের চালুন অঞ্চল অফিসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies