ইদেও রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, উত্তরপ্রদেশে নয় ফরমান
রাস্তা আটকে কিংবা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না উত্তরপ্রদেশে। বুধবার এই নির্দেশিকা জারি করল যোগী আদিত্যনাথের সরকার। পাশাপাশি ইদ এবং অক্ষয় তৃতীয়ার আগে যোগী সরকারের সিদ্ধান্ত, অশান্তি এড়াতে ধর্মীয় স্থান ও সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হবে। এদিন স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ বলেন, উপাসনাস্থল বা নির্ধারিত জায়গাতেই অনুষ্ঠান
সীমাবদ্ধ রাখতে হবে।'


