ইতিহাস! আজই গঙ্গার পেট চিড়ে ছুটবে মেট্রো
মেট্রোর ইতিহাসে আজ, রবিবার আরও একটি স্মরণীয় দিন। কারণ, দেশের মধ্যে এই প্রথম কোনও নদীর তলা দিয়ে মেট্রো রেক নিয়ে যাওয়া হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় এদিন সকাল ৯টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ থেকে দু'টি রেক গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দানে নিয়ে যাওয়া হবে। প্রথমবারের জন্য মহাকরণ হয়ে গঙ্গার নীচ দিয়ে হাওড়া মদয়ানে পৌঁছে যাবে মেট্রোর দু'টি রেক।


