পোস্টার হাতে রাজপথে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর পরেই ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীদের একাংশ। শুক্রবার শহরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরিপ্রার্থীরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। অধিকাংশ পোস্টারে লেখা ছিল, 'বিচারপতি গঙ্গোপাধ্যায় ভগবান, তাঁকে ফেরত চাই' শীর্ষ আদালতের নির্দেশে তাঁরা হতাশ হয়েছেন বলেও জানিয়েছেন ওই চাকরিপ্রার্থীরা।


