'DA সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয়'
ডিএ সরকারি কর্মচারীদের অধিকার নয় বলে স্পষ্ট জানান আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। তাঁর কথায়, সরকার মনে করলে ডিএ দেবে,না মনে করলে দেবে না। অরুণাভ জানান, ১৯৫৪ ও ২০১৭ সালের একটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, কোনও রাজ্য সরকারকে কেন্দ্ৰীয় সরকারের হারে ডিএ দেওয়ার জন্য বাধ্য করা যায় না। একই সুরে মুখ খুলেছে তৃণমূলও। তাদের দাবি, 'ডিএ পাওয়া সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়।' শুরু হয়েছে বিতর্ক।


