WEST BENGAL: সকাল সাড়ে ১১টার সময় বন্ধ SCHOOL
তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের একাধিক জেলার প্রাথমিক স্কুলের রুটিনে বড়সড় বদল ঘটল। পূর্ব বর্ধমান ও বীরভূম প্রাথমিক বিদ্যালয় সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আজ, ১৩ এপ্রিল থেকে জেলার সব প্রাইমারি ও নিম্ন বুনিয়াদি স্কুলগুলিতে সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ১১টা (বীরভূমে ১১টা) পর্যন্ত পঠনপাঠন চলবে। মিড-ডে মিলের জন্য সকাল ৯ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিরতি রাখার কথাও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


