দারিদ্রের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে সপ্তম
স্মরণ
মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছেন
জলপাইগুড়ি জেলার স্মরণ দেবনাথ। ধূপগুড়ি ব্লকের বৈরাতীগুড়ি হাই স্কুলের ছাত্র স্মরণ পেয়েছে ৬৮৬ নম্বর। শৈশব থেকেই মেধাবী এই পড়ুয়ার নিত্যসঙ্গী অভাব। স্মরণের বাবা গয়নার শিল্পী। ধূপগুড়ি শহরের ১১ নং ওয়ার্ড সুকান্তপল্লীর বাসিন্দা তাঁরা। ছেলের এই সাফল্যের খুশি পরিবার। তবে, দারিদ্রের সঙ্গে লড়াই করে ভবিষ্যতে কীভাবে সাফল্যের পথে হেঁটে যাবে স্মরণ তা নিয়ে চিন্তায়
পরিবার।


