১০০ টাকা বাড়ল দাম, খাওয়া বন্ধ মধ্যবিত্তের
ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১০০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ২০০-২২০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। এই প্ৰথম নয়, গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত জোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন আরও খানিকটা বাড়বে চিকেনের দাম। আপনার এলাকায় মুরগীর মাংসের দাম কত?


