ভিউজ নাও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সাংবাদিক সুশান্ত কুন্ডু
"বন্ধ সমর্থন কারিরা সারা শহর দাপিয়ে বেড়িয়েছে "
বালুরঘাট, সোমবার ২২ মে২০২৩ বন্ধকে উপেক্ষা করেই বালুরঘাট শহরে টোটো চালানোর অভিযোগে এক টোটো চালকের চাকা রামদা দিয়ে কেটে দিল ক্ষুব্ধ বন্ধ সমর্থনকারীরা,এমনকি টোটো চালকের গলায় হাসুয়া ধরে মারধর করে ঘটনায় বনধ সমর্থনকারী বলেই অভিযোগ। ঘটনায় টোটো চালক হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইলেন সমর্থনকারীদের কাছে৷
এদিকে অল্পের জন্য রক্ষা পেলে টোটোর যাত্রী সহ চালক৷ সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের সাধনা মোড়ে এদিকে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় বালুরঘাটে।
এরপরই ক্ষুব্ধ ব্যবসায়ী, সমস্ত ব্যবসায়ী টোটো চালক ও জনতা সাধনা মোড় এলাকায় ভাঙা টোটো লাগিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বনধকে সকলে সমর্থন করলেও কেন তারা ধারালো অস্ত্র নিয়ে শহরে দাপিয়ে বেরচ্ছে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ জনতা। এদিকে সাধনা মোড়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ বিশাল পুলিশবাহিনী৷ আসে কম ব্যাট ফোর্সও। রাস্তা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। এনিয়ে কোন মিমাংসা না করা হলে আগামী দিনে তারা বালুরঘাট শহরে ব্যবসা বন্ধ করে বিক্ষোভ দেখাবেন। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।




