সংসদ ও শ্রেণীর প্রতিনিধিত্ব
( শংকর পাল)
সংসদীয় গণতন্ত্র বিশ্বের বেশির ভাগ দেশের একটি রাজনৈতিক ব্যবস্থা, এই গণতন্ত্রের সপক্ষে ও বিপক্ষে মতামত নিয়ে বহু আলোচনা তবু বহু মানুষের পছন্দের তালিকায়।একটা সময় কমিউনিস্টদের কটাক্ষ করে হতো এই ব্যবস্থা নাকি তারা মানে না , এমনকি নকশালদের মধ্যে বহু প্রচলিত স্লোগান সংসদ শুয়োরের খোয়ার।মতাদর্শের নিরিখে সেই স্লোগান অচিরেই এই দেশে প্রত্যাখ্যাত।এবার আসি বলসেভিক বিপ্লবের পরবর্তী অধ্যায়ে যেখানে মার্কসবাদের রূপায়ণ সমাজ ব্যবস্থায় সেখানে কি ব্যবস্থা ছিল? বেশ চমকপ্রদ তথ্য সংসদ তো ছিলই বলা বাহুল্য একধাপ এগিয়ে সেখানে শ্রেণীর প্রতিনিধিত্ব ছিল। চারটি প্রজাতন্ত্র হতে সোভিয়েত ঐক্যের উৎপত্তি হলেও ১৯৫৬ হতে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত এই ইউনিয়নের প্রজাতন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ টিতে। যা ছিল শ্রেণীর প্রতিনিধিত্যের পাশাপাশি জন গোষ্ঠীর প্রতিনিধিত্ব।এই ব্যবস্থায় দুটি কক্ষ ছিল ।এছাড়াও সুপ্রিম সোভিয়েত কাউন্সিল প্রতিটি দেশে অবস্থান ছিল যেখানে শ্রমিক শ্রেণী থেকে নির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন গণ ফ্রন্টের পক্ষ থেকে প্রতিনিধি নির্বাচিত হত।
সোভিয়েত এখন ইতিহাসের পাতায় তবু আজ ও সমান ভাবে প্রাসঙ্গিক আনুপাতিক হারে শ্রেণীর প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে।আমাদের দেশেও স্বাধীনতার পর কিছু সময় শ্রেণীর প্রতিনিধি সংসদে খুঁজে পাওয়া যেত জ্যোতি বসুর নির্বাচিত হওয়া রেল শ্রমিক ইউনিয়ন এর তরফ থেকে।সময় যত বদলেছে বদলেছে জন প্রতিনিধি নির্বাচন।এখন সংসদের উভয় কক্ষেই উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষের সংখ্যাগরিষ্ঠতা।যার ফলে মানুষের জন্য নীতি প্রণয়নে বেশির ভাগ সময় মানুষের স্বার্থ সুরক্ষিত থাকছে না।এই ব্যবস্থার প্রতি আস্থা অর্জনের লক্ষ্যে একাধিক কর্মসূচির প্রয়োজন।অর্থাৎ মানুষের কন্ঠস্বর সংসদে উচ্চারিত হওয়ার সুযোগ কমেছে।
প্রতিটি শ্রেণীর মধ্যে ই বহু দলের গণফ্রন্ট রয়েছে।সেই গণফ্রন্টের কাজের পরিধি শুধুমাত্র শ্রেণী বিরোধী নীতির প্রতিবাদে আটকে অথবা বেতন সহ একাধিক দাবি নিয়ে রাস্তায় নামা। আন্দোলনের কিছুটা প্রভাব বিস্তার করলেও বাস্তবে সংসদে সেই শ্রেণীর প্রতিনিধি এর সংখ্যা ব্যাপক ভাবে হ্রাস যা চিন্তার ভাঁজ রাজনৈতিক মহলে।নীতি বদলের লক্ষ্যে শ্রেণীর প্রতিনিধিত্বকারী খুব জরুরি। তাই সংসদে শ্রেণীর প্রতিনিধি বাহুবলীদের হাতে যাদের সম্পদের পরিমান রিতিমতন চমকে দেয়। নির্বাচন প্রক্রিয়ায় শ্রেণীর প্রতিনিধি দাবি। রাজপথের আওয়াজ মজবুত করুক।কলেজ, কারখানা,মহিলাদেরi


