গ্রেফতার করা হল কালীঘাটের কাকুকে
গ্রেফতার করা হল কালীঘাটের কাকু ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্রকে। অভিষেকের কর্মচারী হিসাবে পরিচয় দিয়েছিলেন সুজয়কৃষ্ণ। তাঁকে সাহেব বলে সম্বোধন করেন। জানা হয়েছে, জেরার সময়ে একাধিকবার মেজাজ হারান সুজয়কৃষ্ণ। আগামীকাল, বুধবার আদালতে তোলা হবে তাঁকে। তাঁকে রিমান্ডে নেওয়া হবে । এরপরে দফায় দফায় জেরা করা হবে তাঁকে। রাজনৈতিক মহলের অনুমান, এবার অভিষেকের গ্রেফতার হওয়া সময়ের অপেক্ষা।


