বাংলায় ফের বাজি বিস্ফোরণ, মর্মান্তিক
মৃত্যু
এগরা, বজবজ, দুবরাজপুরের পর এবার মালদার ইংরেজবাজারের একটি বাজির দোকানে ভয়বাহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। ঘটনার জেরে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘিঞ্জি বাজার এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।


