বাংলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঝাড়খণ্ডে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। এর জেরে আজ, মঙ্গলবার বিকেল থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ে বাংলার একাধিক এলাকা লণ্ডভণ্ড হতে পারে।


