সোমবার দুপুরে নিজেদের নার্সিংহোমের লিফট (Lift) ছিঁড়ে বড় দুর্ঘটনর মুখে পড়েছিলেন কসবার চিকিত্সক দম্পতি। গুরুতর আহত অবস্থায় চিকিত্সা চলছিল। কিন্তু শেষরক্ষা আর হল না। গভীর রাতেই মৃত্যু (Death) হল দুর্ঘটনায় আহত ডাক্তার চৈতালি মিত্র। তাঁর স্বামী অনির্বাণ মিত্রর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে.
ডাক্তার অনির্বাণ মিত্র ও চৈতালি মিত্র। কসবার (Kasba)রাজডাঙায় একটি নার্সিংহোম চালান এই চিকিত্সক দম্পতি। সোমবার দুপুরে সেখানে ঘটে গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনা। লিফটে করে নামার সময় আচমকাই লিফট ছিঁড়ে পড়ে। গুরুতর আহত হন চিকিত্সক দম্পতি। তাঁদের ভরতি করা হয় বাইপাসের ধারে এক হাসপাতালে। রাত ২ টো নাগাদ মৃত্যু হয় আহত ডাক্তার চৈতালি মিত্রর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাক্তার অনির্বাণ মিত্র। দুর্ঘটনার জেরে থমথমে নার্সিংহোম। সকলেই বিষয়টি নিয়ে চিন্তিত।


