বাংলায় পঞ্চায়েত VOTE: জানিয়ে দিল কমিশন
বাংলায় নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হওয়ার জন্য থমকে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। কমিশন সূত্রের খবর, নতুন নির্বাচন কমিশনার হিসাবে দু'টি নাম উঠে আসছে। প্রথম নামটি হল রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা। তাঁকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দিয়ে পঞ্চায়েত ভোট করানো পরিকল্পনা শুরু করেছে রাজ্য। অপর নামটি হল রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর। তিনি আগামী ৩০ জুন অবসর নিচ্ছেন।


