সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে আগুন
আজ, বৃহস্পতিবার সকালে ৪৫ নং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ৫ তলায় আগুন লাগে। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ওই বিল্ডিংয়ে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অফিস। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। কি কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গলগল করে বিল্ডিংয়ের জানলা দিয়ে বেরোচ্ছে সাদা ধোঁয়া৷


