" " //psuftoum.com/4/5191039 Live Web Directory এগড়ার পর এ বার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু বালকের //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

এগড়ার পর এ বার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু বালকের



বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। সোমবার সকালে বনগাঁর বক্সী পল্লীতে এই দুর্ঘটনায় ১০ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। শৌচাগারের ভিতরেই বোমা রাখা ছিল বলে অনুমান। বিস্ফোরণের পর ওই কিশোরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

রাজ্যে গত মে মাস থেকেই পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগরা, বজবজ, ইংরেজবাজারের মতো এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণে অনেকে নিহত হয়েছেন। আবার কখনও বেআইনি ভাবে মজুত করা বোমা ফেটেও দুর্ঘটনা ঘটেছে। সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁতেও তেমনই ঘটনা ঘটল।

সোমবারের সকালের ঘটনায় মৃত বালকের নাম রাজু রায়। তার বাড়ি বক্সি পল্লী এলাকার কাছেই। তার বাবা জানিয়েছেন, সোমবার সকালে বাবার সঙ্গেই বক্সি পল্লীর শৌচালয়ে শৌচের জন্য গিয়েছিল সে। কথা ছিল, সেখান থেকে সে এবং তার বাবা দু'জনেই নিজেদের কাজের জায়গায় যাবেন। কাছেই একটি গাড়ির গ্যারাজে কাজ শিখছিল রাজু। কিন্তু সেখানে আর তার যাওয়া হয়ে ওঠেনি।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies