করমণ্ডল জের, রিলে রুমে বসছে ডিজিটাল তালা
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে সিগন্যাল ব্যবস্থা ত্রুটির ইঙ্গিত দেওয়া হয়েছিল। রহস্য ঘনীভূত হচ্ছিল বাহানগা বাজার স্টেশনের ‘রিলে রুম’কে কেন্দ্র করে। এ বার পূর্ব রেল বিভিন্ন স্টেশনের ‘রিলে রুম'-এ বসাচ্ছে ডিজিটাল তালা। রেলের সার্ভারে যাঁদের নাম থাকবে, তাঁরাই আইডি-পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আজ, বৃহস্পতিবার ডানকুনি স্টেশনের ‘রিলে রুম' দিয়ে পূর্ব রেল ‘ডিজিটাল তালা' বসানোর কাজ শুরু করল।


